r/bangladesh • u/Resident_Celery_6687 • Jul 06 '26
Sports/খেলাধুলা ব্রাজিল বাদ পরে গেল বিশ্বকাপ থেকে
ব্রাজিলের সাপোর্টার যারা আছেন আপনাদের মনের অবস্থা শেয়ার করে যান কমেন্টে। চলেন নিজেদের মধ্যে দুঃখগুলো ভাগাভাগি করে নেই।
•
u/Unlucky-Finger-3117 Jul 06 '26
জাপানের সাথে জিতেছে সেটাই অনেক। ব্রাজিল ফ্যান হয়েও বাস্তবতা মেনে নিচ্ছি। নেইমারের জন্য খারাপ লাগছে আর কিছু না। আমি ফুটবলের ফ্যান। দিন শেষে যদি দেখতাম রোনালদো, নেইমার, মেসি ৩ জনের ঝুলিতে একটা করে ওয়ার্ল্ডকাপ। মনটা ভালো লাগতো।
•
u/Resident_Celery_6687 Jul 06 '26
নেইমার যদি ২০১৯ কোপা আমেরিকার স্কোয়াডে থাকতো, তাহলে অন্ততপক্ষে তারও একটা আন্তর্জাতিক ট্রফি থাকতো। সেইবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিলো কিন্তু নেইমার স্কোয়াডে ছিলো না। রোনালদো অন্ততপক্ষে একটা ইউরো জিতেছে।
•
u/Unlucky-Finger-3117 Jul 06 '26
এটার জন্য নেইমার নিজেই দায়ী। ফিটনেস নিয়ে কাজ করা লাগে। মডার্ন ফুটবলের মতো ব্রুটাল জায়গায় শুধু ট্যালেন্ট দিয়ে চলেনা। মেসি রোনালদোকেও অনেক বাজে ভাবে ফাউল করা হয়। তারা ইঞ্জুরিতে পড়েনা ফিটনেসের জোরে।
•
u/biscute2077 সর্বহারা Jul 06 '26
I think this newer generation of the Brazil team completely lacks the potential to live up to the legacy of their former selves.
If you've been paying attention, you'd see that teams like France, Argentina, and even Norway, Morocco, the Netherlands, and Belgium play entirely differently. They are confident and have far more control over their games.
Brazil, on the other hand, plays like they have no idea how an elite team of their prestige is supposed to play. Endrick had potential this time around, but he hasn't managed to pull off anything extraordinary. Vini is the only guy who is actually capable or plays like he's in control. Because the rest of the team is somewhat incompetent, they play like cowards and expect Vini to pull off some magic trick. But he can't, because their midfield is weak. Brazil's midfield is very, very weak. The players aren't fast and cannot make the plays necessary to create goalscoring opportunities for their forwards. I don't know why they insist on keeping Casemiro around. As for Neymar, he barely got any playing time since Ancelotti just brought him along for fan service. It is a huge waste of potential, the dude couldn't lead his team to even enter the finals through his entire career, which is very unfortunate.
Brazil has a lot of training, improving, and practicing to do. They are an empty shell of their former selves, and they don't deserve to wear the prestige of their former players. They need to get their shit together.
•
u/Leadercell01 Jul 06 '26 edited Jul 06 '26
আমি কখনো ভাবি নাই এই টিম নিয়ে বিশ্বকাপ জিতা যাবে, তবে নরওয়ের কাছে হারবে এটা আাশা করি নাই। নরওয়ের ডিফেন্স দূর্বল, তাই আমি ভাবছিলাম কোনমতে হলেও হারিয়ে দিবে।
যাই হোক, ব্রাজিল টিমটা ভাল ছিল না। মিডফিল্ড অত ভাল না, রাইট এবং লেফট ব্যাকও বাজে। Raphinha ভাল খেলেনি। Rodrygo ইঞ্জুরড। দেখা যাক ২০৩০ এ কেমন টিম হয়
•
u/Resident_Celery_6687 Jul 06 '26
অন্ততপক্ষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে বলে আশা করেছিলাম। কিন্তু নকআউট পর্বে আবারও সেই ইউরোপিয়ান একটা দলের কাছে হেরেই টুর্নামেন্ট শেষ করতে হলো। ইতালি আর বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না, জার্মানি ২০১৪ এর পর থেকে ছোট দুর্বল দলের সাথে হেরে বিদায় নেয় রাউন্ড অফ সিক্সটিন এ যাওয়ার আগেই, আর ব্রাজিল ২০০২ এর পর থেকে ইউরোপিয়ান দলের সাথে হেরে নকআউট থেকে বিদায় নেয়। এই চক্র থেকে কবে বের হয়ে আসতে পারবে কে জানে
•
u/Leadercell01 Jul 06 '26
যেসব ইউরোপের দলের কাছে হেরেছে সেগুলোর সবগুলো যে ভাল দল না তা তো না।
যেমন ধরেন ২০১৮ সালে বেলজিয়ামের সাথে হেরে বাদ পড়ছে। তখনকার বেলজিয়াম টিমটা তো দেখছেন। একদম সেরা টিম। এদের কাছে হারবে সেটা স্বাভাবিক।
তবে আমার মতে এই ব্রাজিল টিমের নরওয়েকে হারানোর ক্যাপাবিলিটি ছিল, এটা তো ২০১৮ এর বেলজিয়াম না
•
u/Ashy64 Jul 06 '26
They didn't deserve to win after that penalty miss and horrendous finishing by endrick. England now can reach semis without facing any actual competition.
•
u/Leadercell01 Jul 06 '26
এক্সাক্টলি। এটা একটা জেতা ম্যাচ। পেনাল্টিটা আর এন্ড্রিকের গোলটা হলেই ব্রাজিল জেতে। এসব opportunity miss করলে কিভাবে জিতবে?
•
u/Most-Egg3031 Jul 06 '26
are you kidding? no real competition against norway?
•
u/Ashy64 Jul 06 '26
Compared to France, Spain or Argentina, yep
•
u/shades-of-defiance ☭ ☭ Jul 06 '26
As a Brazil fan, Norway played better yesterday, and that's what the knockouts are about, you lose focus and fumble there's no second chance.
•
u/Even-Broccoli7361 Buira Gen-Z Jul 06 '26
Valo hoise. Brazil ke support kortam (jodio first team hishabe na). But Brazil er baal saal khela, r overconfidence dekhe mone hocchilo, Norway kei support kori. Shalader gotor nore na, ghumaye ghumaye, hashte-hashte khele. Vabse pore ekta goal diye dibe.
•
u/sandofvega 🇧🇩 খাঁটি বাঙালি Jul 06 '26
ছোট বেলায় ব্রাজিল সাপোর্ট করতাম, যখন রোনালদো, রোনালদিনহো, কাকা, ইত্যাদি প্লেয়াররা খেলতো। ২০১০ পর্যন্ত সাপোর্ট করেছি। এর পর ব্রাজিলের খেলা নষ্ট হয়ে গেছে, ২০১৪ থেকে এখন পর্যন্ত ১-২ টা প্লেয়ার বাদে ভালো কোনো প্লেয়ার ই নাই। এখনকার বেশিরভাগ প্লেয়াররা খেলাই পারে না।
•
u/jawadur1 দেশ প্রেমি নাছোড়বান্দা🇧🇩 Jul 06 '26
It gives more facebook post vibe than reddit. It's inevitable that Brazil will lose because their players are inconsistent, their strategies are inconsistent, and the squad seems to be driven more by emotion than by performance. Additionally, Ancelotti plays a different style of game than what Brazil is used to.
Still very sad that MY GOAT Neymar retired. Still hojom korte partesi nah. Hopefully next world cup starts like Endrick, João Pedro, Estevao get more chance play. and Brazil next better full backs
•
u/Resident_Celery_6687 Jul 06 '26
ফেসবুকের পোস্টগুলোতে অনেক ট্রলিং আর গালাগালি চলছে কমেন্টে, তাই রেডিটে পোস্ট করলাম যেহেতু রেডিটে তুলনামূলক ভদ্র বাঙালীদের বিচরণ আর মডারেটররাও গালাগালিযুক্ত কমেন্ট রিমুভ করে দেয়।
ভিনি কেন প্রথম পেনাল্টি শটটা নিলো না সেটা আমার মাথায় ঢুকছে না। আর নেইমারকে প্রথম থেকে খেলালে কি অসুবিধা ছিলো সেটাও বুঝলাম না। হ্যাঁ নেইমারের ইঞ্জুরি কিন্তু ওকে প্রথম ৪৫ মিনিট খেলায়ে উঠায়ে ফেলতে পারতো, ফার্স্ট হাফে ব্রাজিল ১/২ গোলে এগিয়ে থাকলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। ২০২২ ফাইনালে আর্জেন্টিনার ডি মারিয়ার ইঞ্জুরি ছিলো, ওকে ফার্স্ট হাফে খেলায়ে তুলে নিয়েছিলো, সেই ম্যাচে ডি মারিয়া গোলও করেছিলো। নেইমার যদি শুরু থেকে খেলে পেনাল্টি শটটা নিতো তাহলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে থাকতে পারতো।
২০২২ বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে নেইমারকে ৫ম শটের জন্য ফেলে রেখে সর্বনাশটা করেছিলো, নেইমার পর্যন্ত যাওয়ার আগেই খেলা শেষ হয়ে গেল সেবার।
মেসি ৩৫ বছর বয়সে বিশ্বকাপ জিতেছে, ৩৯ বছর বয়সে এখনো বিশ্বকাপ খেলে যাচ্ছে। নেইমারের বয়স এখন ৩৪ চলে, ২০১৪ সালে সেই ভয়ংকর ইঞ্জুরি যদি না হতো আগামী বিশ্বকাপটাও অনায়াসে খেলতে পারতো।
•
u/Leadercell01 Jul 06 '26
ভিনি কেন পেনাল্টি শটটা নেয়নি সেটা পড়লাম একটা রিপোর্টে। ট্রেনিংয়ে নাকি ব্রুনোই পেনাল্টি শট ভিনির থেকে বেটার নেয়, তাই আগের থেকেই প্ল্যান করা ছিল পেনাল্টি হলে ব্রুনো নেবে।
আর আমার মনে হয় ব্রাজিল সাপোর্টাররা নেইমারকে একটু বেশি overestimate করেন। মেসি বা রোনালদোর সাথে নেইমারের তুলনা দেওয়াটা উচিত না। রোনালদো বা মেসি হল generational talent, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার। এদের longevity বেশি থাকবেই, তাই তারা ৩৯, ৪১ বছর বয়সেও অনেক ভাল। যেরকম জোকোভিচ, লেব্রন এখনও ৩৯-৪০ বছর বয়সেও ভাল। নেইমার সেরকম নয়। নেইমার ৩৪ বছর বয়সে এত বাজে অবস্থা যে সৌদি ক্লাবেও চান্স পায় না, তাই ব্রাজিলের লিগে খেলছে। তাকে নিয়ে একটু বেশি আশা করা হচ্ছে। ব্রুনোর পেনাল্টি আর এনড্রিকের গোলটা হলেই জিতে যায় ব্রাজিল। এটা একটা জিতা ম্যাচ ছিল
•
u/shades-of-defiance ☭ ☭ Jul 06 '26
Neymar should never have been included in the squad, but CBF wanted more sponsorship money
Anyways, Carlo has time to work for thevnext 4 years without any interference from this feckless generation's influence (hopefully)
•
u/raydditor দেশ প্রেমিক Jul 06 '26
Dekhlam ek brother suicide korse Brasil harse dekhe.
Khelay har jit ase. Eda deikha bhaloi mejaj kharap hoise amar. Jibon eto shosta naki?
•
u/Resident_Celery_6687 Jul 06 '26
এইবার কাঠমোল্লারা আরেকটা ইস্যু পাবে ফুটবলকে হারাম বলে ফতোয়া দেয়ার জন্য
•
u/ResponsibleWave5208 Jul 07 '26
কাঠমোল্লাদের ধর্মের জন্য এর চেয়ে বেশি জঙ্গি সুইসাইড করে, সাথে অন্যদের নিয়া মরে
•
u/crab665 Jul 06 '26
Super Depressed, thinking if I ever going to see them winning another World Cup in my lifetime
•
u/Resident_Celery_6687 Jul 06 '26
অন্ততপক্ষে ১টা ওয়ার্ল্ডকাপ তো জিততে দেখছেন তাও। আর ব্রাজিল ২০১৯ সালের কোপা আমেরিকাতেও চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্টিনার ১৯৯৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ২৮ বছর ধরে কোনো আন্তর্জাতিক ট্রফি ছিলো না, কতগুলো জেনারেশন পার হয়ে গেছে ওদের কোনো ট্রফি ছাড়া। সেখান থেকে ২০২১ এ কামব্যাক করছে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর এরপরে ৩৬ বছরের অবসান ঘটিয়ে ২০২২ বিশ্বকাপ জয়। সেই তুলনায় ব্রাজিল তো ভালো অবস্থানে আছে। ব্রাজিলেরও সময় হয়তো আসবে একদিন আবার।
অন্ততপক্ষে অন্য কোনো দলই আর ৫টা বিশ্বকাপ পাওয়ার ধারেকাছেও নাই, আর্জেন্টিনা এইবার চ্যাম্পিয়ন হলেও ওদের ট্রফি হবে ৪টা, ফ্রান্স হলে ৩টা আর ইংল্যান্ড হলে ২টা। ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানি আর ইতালির যে অবস্থা ওরাও খুব দ্রুত ৫টা ট্রফি পাবে বলে মনে হয় না। কাজেই ব্রাজিলের রেকর্ড ভাঙতে হলেও অন্য দলগুলোকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।
•
u/crab665 Jul 07 '26
আপনার কথাগুলো শুনে ভাল লাগলো, সময়টা ভাল যাচ্ছে না। প্রিয়দল চলে গেলে আজকে এই দল, কালকে ঐ দল মনে মনে সাপোর্ট করে বাকীটা সময় পার করতে হয়।
•
u/Large-Schedule-8932 Smart বন্ধু Jul 06 '26
ভাই আপনি কি মানুষের (ব্রাজিল সাপোর্টারদের) গালি খাওয়ার জন্য বসে আসেন?? 🤣🤣
•
u/shades-of-defiance ☭ ☭ Jul 06 '26
This ain't Facebook, idiots will get put down to their place quickly
•
•
u/Both-River-9455 বামরাম লাল-বদর শাহবাগি ট্যাঁঙ্কি Jul 07 '26
ব্রাজিল ফ্যানদের বি-টিম ও তো দেখি বাদ পরে গেল
•
u/shades-of-defiance ☭ ☭ Jul 08 '26
Let's not pretend Argentina fans don't pull those type of shenanigans as well every time Brazil play another team
•
u/[deleted] Jul 06 '26
[removed] — view removed comment